latest news, breaking news, current news, top headlines in Bengali from India/ Bangladesh, World Sports, Business, Cricket, Politics and Weather
এখন প্রচারিত হচ্ছে
ইন্টারনেটে "রেডিও রাশিয়া"
2013/05/20
   
 
   
 
   
 
   
 
মিশর সিনাই অঞ্চলে ট্যাঙ্ক পাঠাচ্ছে অপহৃত সৈনিকদের মুক্ত করার জন্য
রাশিয়ার মাখাচকালা শহরে দুটি বিস্ফোরণে আটজন নিহত হয়েছে
ভারত চীনকে রপ্তানি ও বিনিয়োগের সম্ভাবনা প্রসারের অনুরোধ করেছে
মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সাথে সংলাপ প্রসারের পরিকল্পনা করছে – পররাষ্ট্র বিভাগের রিপোর্ট
ভারত দক্ষিণ পীত সাগরে বিতর্কিত দ্বীপপুঞ্জ সম্বন্ধে চীনের স্থিতি সমর্থন করতে অস্বীকার করেছে - প্রচার মাধ্যম
আমাদের কথা  

আমাদের কথা

রেডিও সম্প্রচারের এক প্রাচীন কোম্পানী "রেডিও রাশিয়া". ২৯শে অক্টোবর ১৯২৯ সালে প্রথম বার প্রচারিত হওয়ার পর থেকে "রেডিও রাশিয়া" সারা বিশ্বে রাশিয়ার এক চিত্র গঠন করেছে ও বিশ্ব সমাজকে রাশিয়ার পরিচয় ও এই দেশের বিশ্বের ঘটনা সম্বন্ধে ধারণা পৌঁছে দিয়েছে.

আজ "রেডিও রাশিয়া" থেকে বিশ্বের ১৬০ টি দেশে ৩৮ টি ভাষাতে প্রতি দিন ১৫১ ঘন্টা ধরে ক্ষুদ্র ও মাঝারী তরঙ্গে প্রচার করা হয়ে থাকে, এফ এম ব্যান্ডেও প্রচার করা হয়. রয়েছে উপগ্রহ মারফত প্রচার ও মোবাইল যোগাযোগ ব্যবস্থায় প্রচার. ২০০৩ সালে "রেডিও রাশিয়া" প্রধান আন্তর্জাতিক রেডিও তরঙ্গে প্রচার করা কোম্পানী গুলির মতই প্রত্যহ ইউরোপে বিশ্ব ডিজিটাল রেডিও ব্যবস্থায় প্রচার করে চলেছে.

"রেডিও রাশিয়া" থেকে অনুষ্ঠান গুলি মার্কিন যুক্তরাষ্ট্রে উপগ্রহ মাধ্যমে ও কেবল চ্যানেলে প্রচার করা হয়ে থাকে, এফ এম ব্যান্ড ও মোবাইল টেলি যোগাযোগ ব্যবস্থায় সেখানের ষোলটি রাজ্যে প্রচার করা হয়. রেডিও রাশিয়া বিশ্বের সেরা পাঁচ রেডিও সম্প্রচার কোম্পানী – "বি বি সি", "ভয়েস অফ আমেরিকা", "ডয়েচে ওয়েল্লে" ও "রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের" মধ্যে একটি. "আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সহায়তা" নামে সুইজারল্যান্ডের একটি কোম্পানী পরিচালিত অনুসন্ধানে প্রকাশ করা হয়েছে যে, পঞ্চাশটি দেশের রেডিও শ্রোতাদের মধ্যে "রেডিও রাশিয়া" জনপ্রিয়তার বিচারে "বি বি সি" ও "ভয়েস অফ আমেরিকার" পরে তৃতীয় স্থানে রয়েছে.

    "রেডিও রাশিয়া" ইন্টারনেটে ৩৩ টি ভাষায় প্রচার করে থাকে ও তার ওয়েব সাইটে পাঁচশরও বেশী বিভাগ রয়েছে. ১৪০ টি দেশের লোক এই সাইটে নিয়মিত খবর খোঁজেন. সাইটে যারা ঢোকেন, তাঁদের জন্য অন লাইন খবর, ধ্বণি, ভিডিও ও মাল্টিমীডিয়া বিভাগে খবর রাখা হয়.

"রেডিও রাশিয়ার" ১০ কোটি ৯০ লক্ষ গুণগ্রাহী রয়েছেন বিশ্বের ১৬০টি দেশে. তাঁদের মতে "রেডিও রাশিয়া" সুবিধা জনক ও গণতান্ত্রিক এক চ্যানেল খুলে রেখেছে রাশিয়া সম্বন্ধে খবর পাওয়ার জন্য. ৩০ থেকে ৫৫ বছর বয়সের লোকেরাই শতকরা ৬০ শতাংশ "রেডিও রাশিয়ার" শ্রোতা ও পড়ুয়া, শতকরা ২৫ ভাগ রয়েছে অল্প বয়সী লোকেরা, যাঁদের বয়স তিরিশের নীচে. প্রায় আশি ভাগ লোকই প্রতি দিন বা সপ্তাহে অন্ততঃ দুই থেকে তিন বার "রেডিও রাশিয়ার" অনুষ্ঠান শোনেন. বিগত পাঁচ বছরে শতকরা পঁচিশ ভাগ লোক জীবনে প্রথমবার "রেডিও রাশিয়ার" প্রচার শুনতে শুরু করেছেন.

"রেডিও রাশিয়া" জাতীয় টেলিভিশন ও রেডিও সম্প্রচার সংস্থার সদস্য, বিশ্ব ডিজিটাল রেডিও প্রচার, শ্রোতা অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক সম্প্রচার কোম্পানী কনফারেন্স ইত্যাদি সংস্থা গুলির সক্রিয় সদস্য. "রেডিও রাশিয়ার" বহু অনুষ্ঠানই জাতীয় রেডিও ম্যানিয়া পুরস্কারে ভূষিত হয়েছে. ২০০৮ সালে রাশিয়ার বাইরে "রুনেট" বা রুশ ভাষার ইন্টারনেট প্রচারের জন্য "রুনেট" পুরস্কার পেয়েছে.
 
Kolkata -
Dhaka -
Moscow -
© 2005-2013 রেডিও রাশিয়া
আমাদের ঠিকানা
 
Rambler's Top100