ভিডিও, সমাজ জীবন
এখন প্রচারিত হচ্ছে
ইন্টারনেটে "রেডিও রাশিয়া"
2013/06/19
   
 
   
 
   
 
   
 
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে নিয়ন্ত্রণ রেখার কাছে গুলিবর্ষণের ফলে অন্ততপক্ষে চারজন আহত হয়েছে
গোলান হাইটে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষকদের অবস্থানের মেয়াদ রাড়ানোর জন্য রাশিয়া ও আমেরিকা সংকল্পপত্রের খসড়া চূড়ান্ত করছে
সোমালির রাজধানীতে রাষ্ট্রসঙ্ঘের প্রতিনিধি দপ্তরে জঙ্গীরা হামলা করেছে – সংবাদ এজেন্সি
হিটলারের নেতৃসুলভ গুণে মোহিত কিম চেন ঈন
উত্তর কোরিয়া দেশের নেতৃবন্দের দ্বারা হিটলারের বই পড়ার খবরের রচয়িতাদের ধ্বংস করার ভয় দেখাচ্ছে
রাজনীতি অর্থনীতি সমাজ জীবন সংস্কৃতি খেলাধূলা

নতুন টেলিভিশন চ্যানেল "আমার গ্রহ"

জড়িত বিষয়ের ঠিকানা: ভিডিও, সমাজ জীবন
 
18.03.2010, 14:52
প্রবন্ধটি ছাপানোর জন্য বন্ধুকে ইমেইল করুন এই পাতাটি ব্লগে যোগ করুন
নতুন টেলিভিশন চ্যানেল 'আমার গ্রহ'

মস্কো শহরে তাদের জন্য একটা প্রদর্শনী শুরু করা হয়েছে, যারা বেড়াতে ভালবাসেন, মনে করেন সেরা বিশ্রাম. দেশের ছুটির সময় শুরু হওয়ার ঠিক আগে পর্যটন আয়োজক কোম্পানীরা বলা যেতে পারে প্রায় সারা দুনিয়া থেকে এসে তাদের হবু গ্রাহকদের কোথায় এবারের গরমে বেড়াতে যাওয়া যেতে পারে, তাই নিয়ে সাহায্য করতে উপস্থিত হয়েছেন. এই প্রদর্শনীতে রাশিয়ার প্রথম, পর্যটন, বিজ্ঞান ও ইতিহাসের চব্বিশ ঘন্টার টেলিভিশন চ্যানেল আমার গ্রহ নামের চ্যানেলের উদ্বোধন হয়েছে.

    গরম ঠিক জুলাই মাস থেকেই শুরু হয় না, বলা যেতে পারে মার্চ থেকেই শুরু হয়ে যায় বেড়াতে যাওয়ার কোম্পানীদের জন্য, যখন তারা সবাই মস্কো আসেন আন্তর্জাতিক প্রদর্শনী পর্যটন ও বিশ্রামে যোগ দিতে.

    মস্কোর পর্যটন ও বিশ্রামের আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজক সংস্থার ডিরেক্টর সের্গেই গোরস্কি বলেছেনঃ মার্চ মাসেই ছুটির মাস গুলির জন্য বিশ্রাম ও পর্যটনের নানা ধরনের প্যাকেজ ট্যুর বিক্রী হতে শুরু করে, আগামী সিজনের সব রকম নতুন প্রস্তাবই এখানে দেওয়া হয়ে থাকে.

     ১২০ টি দেশ থেকে ২৫০০ কোম্পানী এখানে তাদের হবু গ্রাহকদের মন রাখতে নানা ধরনের প্রস্তাব নিয়ে এসেছেন.

    রাশিয়া বর্তমানে বিশ্বের প্রথম দশটি দেশের মধ্যে রয়েছে যারা দুনিয়াতে সবচেয়ে বেশী বেড়াতে যাওয়ার জন্য খরচ করে থাকে. আজ ২৫ বিলিয়ন ডলার এই ক্ষেত্রে রুশ দেশের লোকেরা প্রতি বছর খরচা করে থাকে. এখন বিশ্রামের জায়গাও অনেক – সুদূর আফ্রিকার দেশ থেকে আরব দুনিয়া, ইউক্রেন থেকে রুশ দেশের প্রান্তর সর্বত্র. বর্তমানে কোথায় যাওয়া উচিত্ এই প্রশ্নই সবচেয়ে কঠিন, কারণ এত বেশী রকমের প্রস্তাবে গুলিয়ে ফেলা খুবই স্বাভাবিক.

    "আমার গ্রহ" এক অনন্য চরিত্রের টেলিভিশন চ্যানেল, এটা পর্যটন কোম্পানীর কর্মীদের দশ বার করে এক কথা বলার চেয়ে এক বারে দর্শককে দেখিয়ে দেবে কোথায় কি হয়. তাই প্রদর্শনীতে এই চ্যানেলের ও উদ্বোধন করা হয়েছে.

    "আমার গ্রহ" চ্যানেলের প্রধান সম্পাদক নিকোলাই তাবাশনিকোভ বলেছেনঃ

    "আমরা যে জিনিসটা করতে যাচ্ছি, তা হল বিশ্বের সমস্ত জায়গা নিয়ে একটা আন্তর্জাতিক অনুষ্ঠান. দুনিয়ার সেরা হোটেল গুলোকে দেখাবো, তাদের অন্দর মহল, বাইরে কিছুই বাদ রাখব না".

    ইকোয়েডর কে বিশ্বের কেন্দ্র বলে জানতে, জর্ডনের ঐতিহাসিক সম্পদকে চিনতে, কলম্বিয়াতে সুখের সন্ধানে ঘুরতে পারা যাবে টেলিভিশনের সামনে বসেই.

    ১৫টি টেলিভিশনে ছবি তোলার দল প্রতিদিন বৈজ্ঞানিক আবিষ্কার ও বাস্তব ঘটনার বর্ণনা দেবে. প্রত্যেক দর্শকই তার পছন্দ মতো বেড়ানোর বিষয়ে, বিভিন্ন দেশের লোকেদের সংস্কৃতির বিষয়ে ও ইতিহাস সম্বন্ধে দিনে ও রাতে একটানা ডিজিট্যাল গুণমান সম্পন্ন ছবি ও শব্দের মাধ্যমে জানতে পারবে.

<video>



সর্ব শেষ খবর গুলি

 

জনপ্রিয় বিষয়

 

জড়িত বিষয়ের ঠিকানা




রাশিয়ায় উচ্চশিক্ষা

এই হল রাশিয়া

এই হল রাশিয়া

 
Kolkata -
Dhaka -
Moscow -
© 2005-2013 রেডিও রাশিয়া
আমাদের ঠিকানা
 
Rambler's Top100